Don't Miss
Home / হোম স্লাইডার / সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিতির মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক।

তিনি বলেন, শিক্ষা পরিষদের সভায় ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে উপস্থিতির মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা কত নম্বরের হবে এবং ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...