এমএনএ জাতীয় ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। আজ মঙ্গলবার বেলা দুপুরের দিকে চেয়ারম্যানঘাটের দক্ষিণ–পশ্চিমে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া কনে, তিন শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, দুপুরে হাতিয়ার চানন্দি ইউনিয়নের কেরিংচর থেকে প্রায় ৫০জনের বরযাত্রীবাহী একটি ট্রলার মেঘনার ঢালচরের দিকে যাচ্ছিল। চেয়ারম্যানঘাটের দক্ষিণ–পশ্চিমে এবং টাঙিরঘাটের দক্ষিণে আসার পথে স্রোতের তোড়ে এটি উল্টে নদীতে ডুবে যায়। এরপর ট্রলারের প্রায় ২৫-৩০ জন যাত্রী সাঁতরে ও নদীতে থাকা মাছ ধরার জেলেদের সহায়তায় তীরে ওঠে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় নদী থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় পর্যন্ত ট্রলারের ভেতরে কনেসহ পাঁচজনের লাশ পাওয়া যায়।মৃতদের মধ্যে ২টি শিশুও রয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

