Don't Miss
Home / আন্তর্জাতিক / সৌদি আরবে বিমানের ফ্লাইট বাতিল

সৌদি আরবে বিমানের ফ্লাইট বাতিল

এমএনএ আন্তর্জাতিক  ডেস্ক : কোভিড-১৯ এর কারণে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট আজ (সোমবার) থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে।  সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে সৌদি আরব গতকাল রোববার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়। এ ছাড়া সড়ক ও সমুদ্রপথে দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এমন পদক্ষেপ নেয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব কোনো ব্যতিক্রম ছাড়া এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে। এই স্থগিতাদেশের সময় আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে।

x

Check Also

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণমাধ্যমের একটি বড় অংশ এখন ...