Don't Miss
Home / আজকের সংবাদ / ময়মনসিংহের তারাকান্দে বাস সিএনজি সংঘর্ষ। নিহত ৭

ময়মনসিংহের তারাকান্দে বাস সিএনজি সংঘর্ষ। নিহত ৭

এমএনএ সংবাদ ডেস্ক :  ময়মনসিংহের তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আজ(৩রা জানুয়ারী) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।

x

Check Also

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি অপসারণে পরিবেশগত সুফল মিলবে: সেতুমন্ত্রী

এমএনএ প্রতিবেদক ঢাকার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংলাপে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ ...