Don't Miss
Home / আজকের সংবাদ / চলন্ত ট্রেনে বিকট শব্দে হঠাৎ আগুনের ফুলকি

চলন্ত ট্রেনে বিকট শব্দে হঠাৎ আগুনের ফুলকি

এমএনএ সংবাদ ডেস্ক: চলন্ত ট্রেনে বিকট শব্দে হঠাৎ আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। পরে ব্যাপক ধোঁয়া সৃষ্টি হয়। বুধবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেসে ১০টা ১৫ মিনিটে গাজীপুরের চাপুলিয়া এলাকায়  এ ঘটনা ঘটে।

এতে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে আসে বলে জানান জয়দেবপুর স্টেশন মাস্টার মো. শাহজাহান।

রাত ৯টা ১০মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় । জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি চাপুলিয়ায় পৌঁছালে ট্রেনের উপর দিয়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই সাথে ইঞ্জিনে বিকট শব্দ সৃষ্টি হয়।

‘এসময় ট্রেনের চালক দ্রুত থামালে ব্যাপক ধোয়া নির্গত হতে দেখা যায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।’

এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

x

Check Also

ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

এমএনএ প্রতিবেদক ঢাকা মহানগর দক্ষিণে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সম্ভাব্য ...