এমএনএ জাতীয় ডেস্ক : দেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিলো, তারাই আজ ব্যর্থ। বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ আজ সম্মৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। রোববার জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বাঙালির জন্য বাঁধভাঙা আনন্দের দিন। দীর্ঘদিনের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয় এদিন। পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্ত হয়ে জাতির পিতা পা রাখেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে।
ঐতিহাসিক দিনটি নানা আয়োজনে পালন করছে বিভিন্ন রাজনৈতিক -সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা স্মরণ করেন তিনি। বলেন, আজীবন দেশের মানুষের প্রতি নিবেদিত ছিলেন বলেই; স্বদেশে ফিরে পরিবার নয়, জাতির পিতা যান তার জনগণের কাছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ করে, বঙ্গবন্ধুর দেখানো পথে, দেশকে সম্মৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
নেতাকর্মিদের প্রতি শেখ হাসিনার আহ্বান, দেশ ও মানুষের সেবার মাধ্যমে উদযাপন করা হোক জাতির পিতার জন্মশতবার্ষিকী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
