Don't Miss
Home / আজকের সংবাদ / রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে। নিহত ৩

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে। নিহত ৩

এমএনএ সংবাদ ডেস্ক :  রাঙামাটির কুতুকছড়ি এলাকায় পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ জানায়, পাথর বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজে ওঠার পর ব্রিজটি ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়।

ইট কংক্রিট বোঝাই ট্রাকটি নানিয়ারচর যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...