Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা বিটিভি, টি স্পোর্টস ও নাগরিক টিভি’ তে সরসরি সম্প্রচার

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা বিটিভি, টি স্পোর্টস ও নাগরিক টিভি’ তে সরসরি সম্প্রচার

এমএন খেলাধূলা ডেস্ক : আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবে । তিনটি চ্যানেলে সিরিজের সবকটি খেলা সরাসরি সম্প্রচার করবে। চ্যানেল তিনটি হচ্ছে- (বিটিভি), টি স্পোর্টস ও নাগরিক টিভি।  আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চ্যানেল তিনটির নাম  ঘোষণা করেছে।

রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি।

অনুষ্ঠানে জালাল ইউনুস ছাড়াও উপস্থিত ছিলেন বেনটেক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।

গত ৬ জানুয়ারি নিলাম থেকে ১৭ কোটি ৯৭ লাখ টাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের টিভি স্বত্ব কিনে নিয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বেনটেক। পরে তারা সিরিজের ম্যাচগুলো প্রচারের জন্য টি স্পোর্টস ও নাগরিক টিভির সঙ্গে চুক্তি করেছে।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ২২ জানুয়ারি দ্বিতীয় এবং ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।

২৮-৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি টেস্ট ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

x

Check Also

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাড়লো জ্বালানি তেলের দাম, সরকার বলছে বাধ্য হয়েই মূল্য বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি ...