Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড।নিহত ৫

ভারতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড।নিহত ৫

এমএনএ সংবাদ ডেস্ক : ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে একইদিন দুপুর ৩টার দিকে পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

পুনের পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। টিকা তৈরি ও মজুত করার জায়গাটি নিরাপদেই আছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের পাশেই ছিল সেরামের ওই নির্মাণাধীন ভবন। টিকা তৈরির কাজ সেখানে শুরু না হলেও তার প্রস্তুতি চলছিল।

শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খালি করে দেওয়া হয়েছে সেরামের ওই ভবনটি। ভিতরে কেউ আটকে আছেন কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...