Don't Miss
Home / আজকের সংবাদ / ভাগ্যের নির্মম পরিহাস : সাবেক সাংসদের ঠিকানা গৃহহীনদের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেয়া ঘর

ভাগ্যের নির্মম পরিহাস : সাবেক সাংসদের ঠিকানা গৃহহীনদের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেয়া ঘর

এমএনএ সংবাদ ডেস্ক : এনামুল হক জজ মিয়া। ১৯৮৬ ও ৮৮ সালে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে জাতীয় পার্টির থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সহায়-সম্পদ আর চাকচিক্যে ভরা ছিলো সোনালী অতীত। সেই অতীত এখন ভীষণ বিষাক্ত স্মৃতি ময়মনসিংহের এনামুল হক জজ মিয়ার। তার এখন নতুন আশ্রয়স্থল গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ দেয়া ঘর।

একটা সময় ভালোবেসে জমিজমা-সহায়সম্বল সব লিখে দেন আপনজনদের। এই স্বজনেরাই এখন তাকে ছুড়ে ফেলে দিয়েছে রাস্তায়। সব হারিয়ে নিঃস্ব জজ মিয়ার এতোদিনের ঠিকানা গফরগাঁও শহরের খুপরি ঘর। এক রুমের ভাড়া বাসায় শেষ জীবনে সঙ্গী তৃতীয় স্ত্রী ও এক ছেলে। খাট কেনার সামর্থ নেই, বৃদ্ধ বয়সে থাকতে হয় মাটিতে। হাত পেতে যা মিলে তা দিয়েই চলে সংসার।

অবশেষে গৃহহীনদের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেয়া ঘরেই নতুন ঠিকানা খুজে পেলেন দুই বারের সাবেক এই সংসদ সদস্য। আপনজনরা আজ তাকে ছুড়ে ফেলে দিয়ে নিজেরা আরাম  আয়েশে আছে। আর দুইবারের সাংসদ এই মানুষটির থাকার জায়গাটুকুও নেই। শেষতক মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘরই সাবেক সাংসদের আশ্রয়স্থল হলো। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...