Don't Miss
Home / হোম স্লাইডার / ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

এমএনএ সংবাদ ডেস্ক :  ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্ত ১০ কবি-লেখকের নাম ঘোষণা করেন।
২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকেরা হলেন কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ফেরদৌসী মজুমদার, ফোকলোর সাহিত্যে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্ত ১০ কবি-লেখকের নাম ঘোষণা করেন
সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্ত ১০ কবি-লেখকের নাম ঘোষণা করেন
সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত কবি–লেখকদের নাম ঘোষণা করে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।’

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...