Don't Miss
Home / জাতীয় / নিউইয়র্কের বাসা থেকে বাঙালি তরুণের মরদেহ উদ্ধার
নিউইয়র্কের

নিউইয়র্কের বাসা থেকে বাঙালি তরুণের মরদেহ উদ্ধার

এমএনএ জাতীয় ডেস্ক: নিউইয়র্কের বাসা থেকে ২১ বছর বয়সী এক বাঙালি তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাণ হারানো ওই তরুণ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির সাবেক সদস্য, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে জিমাম। সে ২০২ হিলসাইড এভিনিউতে বাস করত।

পারিবারিক সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় আসা মেডিক্যাল টিমের সদস্যরা জিমামের হার্ট অ্যাটাকে মৃত্যুর ইঙ্গিত দিয়েছেন। মৃত জিমাম সিলেট সদর থানার বাসিন্দা।

বাবা জেড চৌধুরী, মা লুবানা চৌধুরী ও দুই বোনের সঙ্গে জিমাম বাংলাদেশে বেড়াতে যায়। গত সোমবার তাদের রেখে একাই নিউইয়র্কে চলে যায় জিমাম। ৩০ জানুয়ারি পারিবারিক ঘনিষ্ঠ একজন খাবার নিয়ে তাকে ডাকতে গেলে জিমামকে নিশ্চল দেখতে পান। পরে মেডিক্যাল টিমের সদস্যরা এসে জিমামকে মৃত ঘোষণা করেন। পুলিশ রুটিন আইনী প্রক্রিয়ার জন্য তার মরদেহ নিয়ে গেছে।

বাংলাদেশে থাকা জিমামের বাবা-মা ও পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে। শোকে বিহ্বল বাবা জেড চৌধুরী আইনী প্রক্রিয়া শেষে ছেলের মরদেহ সিলেটে পাঠানোর অনুরোধ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, নিউইয়র্কে জানাযা শেষে জিমামের মরদেহ বাংলাদেশের সিলেটে পাঠানোর ব্যবস্থা করা হবে। সেখানে জানাযা শেষে তাকে দাফন করা হবে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...