Don't Miss
Home / সাহিত্যপাড়া / নির্মাতার আসনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

নির্মাতার আসনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র কে দেখা যাবে নির্মাতার আসনে। সিনেমায় এমনকি সিনেমার বাইরেও বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই অভিনেত্রীকে প্রথম সিনেমার নাম ‘বিটার হাফ’। পরিচালনার পাশাপাাশি এতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন চান্দ্রি মুখার্জি, ভারত কল প্রমুখ।

মার্কিন লেখক উইলিয়াম সিডনির ‘দ্য গিফ্ট অব দ্য ম্যাগি’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বিটার লাইফ’। তবে গল্পটিকে অন্য মোড়কে দর্শকদের সামনে নিয়ে আসবেন শ্রীলেখা।সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা এটি। পাশাপাশি এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ইন্দ্ররূপ ভট্টাচার্য।

জীবন সঙ্গীকে ‘বেটার হাফ’ বলে ভাবা হয় কিন্তু সেটি কখনো ‘বিটার’ হয়ে উঠে। সেটি দেখানো হবে সিনেমায়। আরও দেখা যাবে বর্তমান সময়ের সুখী থাকার লোক দেখানোর প্রবণতা।

এই সিনেমায় শুধু পরিচালক বা অভিনয়েই পাওয়া যাবে না শ্রীলেখাকে। পাশাপাশি আর্ট ডিরেকশন ও কস্টিউমের দায়িত্বও পালন করেছেন তিনি। এরইমধ্যে শুটিং শেষ হয়েছে ৩০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার কাজ। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কলকাতার কোনো এক স্ট্রিমিং প্লাটফর্মে এটি মুক্তি দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র জানান, এটা একটা সম্পর্কের গল্প। ‘বেটার হাফ’ নয় কিন্তু ‘বিটার হাফ’। বেটার হাফের সঙ্গে যে সম্পর্কটা তেতো হয়ে গিয়েছে। আবার এটাকে একটা থ্রিলারও বলা যায়। এই সিনেমায় শুধু অভিনয় আর পরিচালনা নয়, গল্প, চিত্রনাট্যও আমার। পাশাপাশি আর্ট, কস্টিউম ডিপার্টমেন্টটাও দেখতে হয়েছে। তাই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিলো।

x

Check Also

৯২ বছর বয়সে ফুসফুসজনিত সমস্যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে ...