Don't Miss
Home / আজকের সংবাদ / চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬

চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬

এমএনএ সংবাদ ডেস্ক :  দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৩৮তম দিনে শেষ ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২২১ জনে।

একদিনে নতুন করে ৩১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৫৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৭৬২ টি নমুনা পরীক্ষায় ৩১৬ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩০ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩১।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ২৯ লাখ ২৭ হাজার ৫৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩৫ হাজার ২০১টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫৫৯ জনসহ মোট চার লাখ ৮৩ হাজার ৯৩১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ২২১। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ২২৯ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৭৭ শতাংশ এবং ১ হাজার ৯৯২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ২৩ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন,চল্লিশর্ধ্ব ২জন, পঞ্চাশোর্ধ্ব ৩ জন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন ও বরিশাল বিভাগে ১ জন, রংপুরে ১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১০ কোটি ৪৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ কোটি ৮৪ লাখের বেশি।

x

Check Also

সংসদে সংরক্ষিত নারী আসনে রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ৫৩ মনোনয়নপত্র জমা

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র ...