Don't Miss
Home / আজকের সংবাদ / সবজি পাবদা

সবজি পাবদা

সবজি পাবদা

। ফারহানা রুমকি।

 

উপকরণ:

পাবদা মাছ ৪০০ গ্রাম,বরবটি ১ কাপ (মাঝারি টুকরা করা),পেঁয়াজের ফালি আধা কাপ (মাঝারি টুকরা করা),কাঁচামরিচ ফালি করা ৩-৪টি,পেঁয়াজ কুচি আধাকাপ,লবণ স্বাদ অনুযায়ী,মরিচ গুঁড়া আধা চা চামচ,হলুদ গুঁড়া ১ চা চামচ,তেল পরিমাণমতো,ধনেপাতা কুচি ২ টেবল চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে নিন।তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিন।একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।তাতে বরবটির টুকরাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করুন।তার ওপর পাবদা মাছ সাজিয়ে ধনেপাতা কুচি ও পেঁয়াজের ফালি দিয়ে কিছুক্ষণ ঢেকে চুলায় রান্না করে নামিয়ে পরিবেশন করুন সবজি পাবদা।

 

x

Check Also

ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

এমএনএ প্রতিবেদক ঢাকা মহানগর দক্ষিণে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সম্ভাব্য ...