Don't Miss
Home / আজকের সংবাদ / ভেজাল খাদ্য বাজারজাত বন্ধে, কর্তৃপক্ষকে আরও কঠোর হবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী

ভেজাল খাদ্য বাজারজাত বন্ধে, কর্তৃপক্ষকে আরও কঠোর হবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্ক :  ভেজাল খাদ্য বাজারজাত বন্ধে, কর্তৃপক্ষকে আরও কঠোর হবার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে, গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এবার জোর দিচ্ছে, পুষ্টিকর খাবারের ওপর।

জাতীয় নিরাপদ খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, নিরাপদ খাদ্যের পাশা পাশি পুষ্টিকর সুসম খাবারের গুরুত্ব দিচ্ছে সরকার। তাই ভেজাল খাদ্য পণ্য উৎপাদন বন্ধে আরও কঠোর হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদন বাড়াতে গবেষণার উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...