Don't Miss
Home / আজকের সংবাদ / শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল

শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল

এমএনএ রান্না ডেস্কঃ (ফারহানা রুমকি )
শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল

উপকরন সমূহঃ

>রুই মাছ ১কেজি
>শিম বিচি ৪০০ গ্রাম
>পিয়াজ কুচি পরিমান মত
>তেল পরিমান মত
>আদা বাটা ২ চা চামচ
>রসুন বাটা ২ চা চামচ
>জিরা গুড়া ১ চা চামচ
>মরিচ গুড়া ১ চা চামচ
>ধনিয়া গুড়া ১ চা চামচ
>লবন পরিমান মত
>কাচা মরিচ ৪ টা
>টমেটো ৬টা
>ধনিয়া পাতা পরিমান মত

প্রস্তুত প্রণালীঃ রুই মাছ কেটে ধুয়ে তেলে হালকা ভেজে নিতে হবে। শিমের বিচির উপরের খোসা ফেলে আলাদা পাত্রে গরম পানিতে ১০ মিনিট ভাপিয়ে পানি ঝরিয়ে নিব। কড়াই এ তেল গরম করে তাতে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ব্রাউন কালার হলে তাতে এক কাপ পানি দিব্। এখন এতে আদা বাটা, রসুন বাটা,জিরা গুড়া, মরিচ গুড়া ধনিয়া গুড়া লবন দিয়ে মসলা টা কসিয়ে নিব। এখন ভাপানো শিমের বিচি গুলো দিয়ে আরো কিছুক্ষণ কসিয়ে নিব । তারপর ভাজা মাছ গুলো দিব। পরিমাণ মত ঝোলের পানি দিব। এরপর কাটা টমেটো গুলো দিব। রান্ন হয়ে গেলে গোটা কাচা মরিচ আর ধনিয়া পাতা উপরে দিব।
ব্যাস রেডি হয়ে গেল শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল।

x

Check Also

৪ দিনের ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার, আলোচনায় আসছে ৪৯৮ প্রস্তাব

এমএনএ প্রতিবেদক ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। ...