Don't Miss
Home / আজকের সংবাদ / বীমার সুফলকে সামনে এনে জনগণকে সচেতন করার আহবান প্রধানমন্ত্রীর

বীমার সুফলকে সামনে এনে জনগণকে সচেতন করার আহবান প্রধানমন্ত্রীর

এএনএ সংবাদ ডেস্ক :  সাধারণ মানুষের মধ্যে বীমা নিয়ে ভীতি আছে উল্লেখ করে বীমার সুফলকে সামনে এনে জনগণকে সচেতন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ একটা আমানত রাখছে, সেটাকে আবার কেউ যেন অন্যভাবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।  মানুষকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে প্রত্যেক মানুষ কিন্তু ছোটখাট ব্যবসা-বাণিজ্য যা-ই করুক, বা নিজের জীবন বিমা বা সবকিছু—তাঁরা কিন্তু নিজেরা করবেন। এভাবে ব্যাপক প্রচার একান্তভাবে দরকার।’

মুজিববর্ষ উপলক্ষে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ প্রবর্তিত শিক্ষা বিমা, সুরক্ষা বিমা ও খেলোয়াড় বিমার উদ্বোধন করেন শেখ হাসিনা। অদূর ভবিষ্যতে দেশের সব শিক্ষার্থীকে শিক্ষা বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে ২০২১ সালে ৫০ হাজার শিক্ষার্থীকে শিক্ষা বিমার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে শিক্ষা বিমার সনদ তুলে দেন।

x

Check Also

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত হয়ে আইআরজিসি’র ১৪ জন নিহত, ২ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজান-এ অবিস্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা হঠাৎ বিস্ফোরিত ...