Don't Miss
Home / আজকের সংবাদ / এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি

এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি

এমএনএ সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুস, কিডনি, হার্টের রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে গত মাস থেকে সিএমএইচে তিনি চিকিৎসাধীন। মঙ্গলবার তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে বলে জানা গেছে।

এইচটি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বর্তমান বয়স ৮২ বছর।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এইচ টি ইমাম। প্রথমে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করলেও এখন রাজনৈতিক উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করছেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...