Don't Miss
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে ভারতীয় দূতাবাসের উপর ড্রোন
উপর

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের উপর ড্রোন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের কার্যালয়ের উপর দিয়ে ড্রোন ওড়ায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

রোববার জম্মুতে ভারতীয় বিমান বাহিনীর কার্যালয়ে ড্রোন হামলার একদিন পর এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে। ওইদিন ভারতীয় দূতাবাসে ‘বলিউড’ নামে একটি অনুষ্ঠান চলছিল।

ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারতের প্রধান স্থাপনার উপর মনুষ্যবিহীন ড্রোনের উপস্থিতিকে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন।

এর আগে রোববার জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলা হয়। শনিবার স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম হামলা এবং ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় ড্রোন হামলাটি হয়।

ভারতীয় বিমানবাহিনীর ওই ঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে ভারত এ হামলায় পাকিস্তান জড়িত বলে সন্দেহ করে।

পাকিস্তান অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করে।

গত দুই বছর ধরে ভারতের অভিযোগ, কাশ্মীরে অস্ত্র পরিবহনের কাজে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলো ড্রোন ব্যবহার করছে। বিগত কয়েক মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে কয়েকটি ড্রোন দেখার এবং ভূপাতিতের দাবি করেছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...