Don't Miss
Home / সাহিত্যপাড়া / সৃজিত-মিথিলার সাথে নৈশভোজে সোনু নিগম

সৃজিত-মিথিলার সাথে নৈশভোজে সোনু নিগম

এমএনএ বিনোদন ডেস্ক : মাত্রই ‌‘মায়া’ নামের কলকাতার চলচ্চিত্রের কাজ শেষ করেছেন ঢাকার শিল্পী রাফিয়াথ রশিদ মিথিলা। অন্যদিকে, নতুন কয়েকটি ছবি ও সিরিজের প্রস্তুতি নিচ্ছেন টলিউডের নির্মাতা সৃজিত মুখার্জি।

কাজ ও সংসার মিলিয়ে ভালোই কাটছে এই দুই তারকার সময়। আর এতে যোগ হলো বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের আড্ডা। সঙ্গে ছিল জম্পেশ নৈশভোজও।

তথ্যটা জানালেন সৃজিত মুখার্জি। ফেসবুক ও টুইটারে একই ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে সস্ত্রীক সোনু নিগম ও সৃজিত-মিথিলা দম্পতিকে দেখা যায়। সৃজিত লিখেছেন, ‌‘স্মৃতিবিজড়িত গান, আড্ডা আর অসাধারণ নৈশভোজ হলো সবসময়ের ফেভারিট সোনু নিগমের সঙ্গে।’

গতমাসে কাঁটাতার পেরিয়ে সৃজিতের কাছে ফিরেছেন মিথিলা ও আইরা। আপাতত আছেন কলকাতাতেই।

অন্যদিকে, সৃজিত প্রস্তুতি নিচ্ছেন বলিউড ছবি শুটিংয়ের। ধারণা করা হচ্ছে এর সঙ্গে যোগসূত্র থাকতে পারে এই আড্ডার।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...