Don't Miss
Home / জাতীয় / সিনোফার্মের আরও ৬ কোটি টিকা কিনবে বাংলাদেশ

সিনোফার্মের আরও ৬ কোটি টিকা কিনবে বাংলাদেশ

এমএনএ জাতীয় ডেস্ক : চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে আরও ছয় কোটি ডোজ করোনার টিকা কিনবে বাংলাদেশ।

বুধবার (১১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে, সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ পেয়েছে। তবে, চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে, যার ৩০ লাখ বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় আসবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...