Don't Miss
Home / হোম স্লাইডার / মুদি দোকানি সেজে স্ত্রীকে ‌’সারপ্রাইজ’ দিয়েছেন ওয়াসিম আকরাম

মুদি দোকানি সেজে স্ত্রীকে ‌’সারপ্রাইজ’ দিয়েছেন ওয়াসিম আকরাম

এমএনএ খেলাধুলা ডেস্ক : ভাবছেন এই বয়সে তিনি কেন মুদিখানা খুলে বসলেন? কারণ শুনলে চমকে উঠবেন যে কেউই। বিবাহবার্ষিকী উপলক্ষে এই বেশে ছবি তুলে তা শেয়ার করে সবাইকে চমকে দিয়েছেন। স্ত্রী বেগম শানিয়েরো আকরামকে ‌’সারপ্রাইজ’ দিয়েছেন তিনি। যে ছবি নিমিষেই ভাইরাল হয়ে যায়।

এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান মুদি দোকানদারের বিজ্ঞাপন করেছিলেন। হালখাতার দিনে একেবারে মুদির দোকানের পসরা সাজিয়ে বসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার অনেকটা সেই আদলেই দেখা গেল ওয়াসিম আকরামকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটা ছবি পোস্ট করেছেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‌’শুভ বিবাহবার্ষিকী বিবি, তুমি কি এখনো আমাকে ভালোবাসো?‌’
তবে এই ছবি দেখে হঠাৎই কৌতূহল দেখা দেয় সবার মাঝে। তবে পরে জানান যায়, নিজের বিবাহবার্ষিকী উপলক্ষেই এই অদ্ভুত কাণ্ড।২০১১ সালে মেলবোর্নে ক্রিকেটের ধারাভাষ্য দিতে গিয়ে দেখা হয় ওয়াসিম ও শানিয়েরার। তারপর প্রেম ও পরিণয়। ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। এর আগে ২০০৯ সালে ওয়াসিম আকরামের প্রথম স্ত্রী হুমা মারা যান। 

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্যতম কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ৪১৪ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া একদিনের ক্রিকেটে ৫০২ উইকেট শিকার করেন। ক্রিকেটবিশ্বে তিনিই প্রথম বোলার যিনি একদিনের ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট শিকার করেন।
x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...