Don't Miss
Home / হোম স্লাইডার / এরিকসেনের জীবন বাঁচানোয় পুরস্কৃত হলেন ড্যানিশ অধিনায়ক
ক্রিস্টিয়ান এরিকসেন

এরিকসেনের জীবন বাঁচানোয় পুরস্কৃত হলেন ড্যানিশ অধিনায়ক

এমএনএ খেলাধুলা ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে তাৎক্ষণিক চেষ্টায় ক্রিস্টিয়ান এরিকসেনের জীবন বাঁচানোর জন্য উয়েফার রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন ডেনমার্ক জাতীয় ফুটবল দলের অধিনায়ক সিমন কায়ের। পাশাপাশি পুরস্কৃত হয়েছে তার জাতীয় দলের মেডিকেল টিমও।

এক বিবৃতিতে সিমন কায়েরকে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি।বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘এরিকসেন দুর্ঘটনায় সিমন কায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সে জাতীয় দলকে ওই মুহূর্তে সংগঠিত ও একতাবদ্ধ করেছে। এটা আমাদের সারা জীবন মনে থাকবে। ডেনমার্ক জাতীয় দলও সুন্দরভাবে ওই ঘটনার প্রতি সাড়া দিয়েছিল, ঠিক একটি দল হিসেবে। তাই সিমন কায়ের ও তার মেডিকেল টিমকে উয়েফার রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা হলো।’

মূল ঘটনা গত ১২ জুনের, ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। ম্যাচের প্রায় মাঝামাঝি সময়ে সতীর্থের থ্রো-ইন নিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তার এই ঘটনা ঘটলেও কেউ কিছু বুঝে উঠার আগেই সিমন কায়ের সতীর্থদের নিয়ে বৃত্তাকার বেষ্টনী তৈরি করে এরিকসেনকে প্রাথমিক চিকিৎসা দেন। ফলে প্রাথমিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে সক্ষম হন ইন্টার মিলানের ২৯ বছর বয়সী ফুটবলার। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়, ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়। পরে এরিকসেনের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কিছু সময় পর ম্যাচ মাঠে গড়ায়। যেখানে ১-০ গোলের জয় পায় ফিনল্যান্ড।

সতীর্থদের এমন চেষ্টার পরে নিজেও সিমন কায়েরদের প্রশংসা করেছেন এরিকসেন। তিনি বলেন, ‘সিমন কায়েরসহ মেডিকেল টিম ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। যারা যারা আমার জন্য প্রার্থনা করেছেন বা মেসেজ পাঠিয়েছেন তাদের সবাইকেও ধন্যবাদ।’

উল্লেখ্য, ওই দুর্ঘটনার পর অনেকেই বলছিলেন, এরিকসেন আর ফুটবল খেলতে পারবেন না। সাধারণত এই রকম কার্ডিয়াক অ্যারেস্টের পর তার খেলা ঠিকও হবে না। কিন্তু এখন তার অবস্থা অনেকটা স্থিতিশীল। কয়দিন আগে তিনি নাকি ইন্টার মিলানের অনুশীলন মাঠেও এসেছিলেন। ইন্টার মিলান চিকিৎসক দল এখন তার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণ অনুসন্ধান করছে। তদন্ত ও পর্যাপ্ত পর্যবেক্ষণ শেষে তারা জানাবেন, এরিকসেন আবার পেশাদার ফুটবল খেলতে পারবেন কি না।

x

Check Also

৪ দিনের ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার, আলোচনায় আসছে ৪৯৮ প্রস্তাব

এমএনএ প্রতিবেদক ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। ...