এমএনএ জীবনচর্চা ডেস্ক : শরীর ও মনকে চাঙা রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। ব্যায়াম করার মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। এতে সারা দিনের কাজের মধ্যে কোনো বিরক্তি ভাব আসে না। আবার ব্যায়ামের মাধ্যমে আয়ু বেড়ে যেতে পারে।সম্প্রতি ‘জেএএমএ ইন্টারনাল মেডিসিন’ নামক জার্নালে একটি শরীরচর্চা সম্পর্কে গবেষণাপত্র বের হয়েছে। ওই গবেষণায় বলা হয়েছে, ব্যায়াম আয়ু বৃদ্ধিতে সাহায্য করে। আর সেই ব্যায়ামটি হলো সাইকেল চালানো। কিন্তু সাইকেল চালালে কেন আয়ু বাড়ে ?
গবেষণাপত্রে বলা হয়েছে, যারা নিয়মিত সাইকেল চালায়, তাদের ডায়াবেটিস বা হৃদ্রোগের মতো সমস্যাগুলো কম হয়। ডায়াবেটিস এমন এক অসুখ, যা ধীরে ধীরে আয়ু কমিয়ে দিতে থাকে। নিয়মিত সাইকেল চালালে সেই রোগের আশঙ্কা অনেকটাই কমে যায়। ফলে আয়ু বেড়ে যায়।‘জেএএমএ ইন্টারনাল মেডিসিন’ নামক জার্নালে প্রকাশিত হওয়া গবেষণাপত্রটি বলছে, শুধু শরীরচর্চা হিসেবে নয়, যারা কাজের প্রয়োজনেই রোজ সাইকেল চালান, তাদের আয়ু বাড়ে।গবেষণাটির জন্য প্রায় ৭ হাজার মানুষকে বেছে নেওয়া হয়েছিল। তারা প্রত্যেকেই ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। প্রায় পাঁচ বছর ধরে তাদের নিয়মিত সাইকেল চালাতে বলা হয়। দেখা গিয়েছে, পাঁচ বছর ধরে নিয়মিত সাইকেল চালানোর ফলে তাদের ডায়াবেটিসের মাত্রা অনেক কমে গিয়েছে।
সেখান থেকেই বিজ্ঞানীদের মত, পাঁচ বছর ধরে প্রতি দিন নিয়মিত সাইকেল চালালে ডায়াবেটিসের মাত্রা ৩৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তার ফলেই বাড়ে আয়ু।তবে প্রতিদিন কত সময় সাইকেল চালাতে হবে সে বিষয়ে স্পষ্ট উত্তর না দিলেও গবেষকরা বলেছেন, প্রতিদিন আধাঘণ্টা সাইকেল চালানো ভালো। এতে ২৯৮ থেকে ৩৭২ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে। এই ক্যালোরি ঝরলে হৃদযন্ত্রেরও লাভ হয়, ফলে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
