Don't Miss
Home / অর্থনীতি / বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক

এমএনএ অর্থনীতি ডেস্ক : বাজার স্থিতিশীল রাখতে এবার ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি কমা ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ডলারের সরবরাহও বেড়েছে। এমন বাস্তবতায় বাজার স্বাভাবিক রাখতে ২০২০-২১ অর্থবছরে রেকর্ড প্রায় ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও ২০ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়। তবে আমদানি বাড়া ও রেমিট্যান্সের মন্থরগতির কারণে বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় টাকার মান ধরে রাখতে মুদ্রাটি বিক্রি শুরু করছে বাংলাদেশ ব্যাংক।

আগস্টের তিন সপ্তাহে ২২ কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবারও ৮৫ টাকা ২০ পয়সা দরে ২ কোটি ডলার বিক্রি করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকায় অস্বাভাবিক দাম বাড়ার শঙ্কা নেই। রিজার্ভে রেকর্ড ৪৮ বিলিয়ন (৪ হাজার ৮০০ কোটি) ডলারের বেশি জমা আছে। প্রয়োজনমতো সেখান থেকে ডলার বাজারে ছাড়া হবে।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চাহিদা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। বৈদেশিক মুদ্রাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের এ হস্তক্ষেপকে সময়োপযোগী একটা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তারা।
গত ৫ আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে। তিন সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা ৪০ পয়সা দর হারিয়েছে। ৫ আগস্ট আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৪ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়। এক বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় ‘স্থির’ ছিল ডলারের দর। গত তিন সপ্তাহে তা অল্প অল্প করে বেড়ে বৃহস্পতিবার ৮৫ টাকা ২০ পয়সায় উঠেছে।
x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...