Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দরে

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : ভারতের মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে ভারত থেকে আমদানি-রপ্তানি একদিন বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো।রোববার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, ভারতের গান্ধীজীর ১৫২তম জন্মদিন উপলক্ষে সেদেশে সরকারি ছুটি ছিলো। সেই কারণে গতকাল শনিবার ভারত থেকে কোনো প্রকার পণ্যবাহী ট্রাক এবন্দরে প্রবেশ করেনি। এছাড়াও তারা কোনো পণ্যও এদেশ থেকে আমদানিও করেনি। তবে গতকাল ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো।

তিনি আরও জানান, একদিন বন্ধের পর আজ রোববার সকাল থেকে যথারীতি নিয়মে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আবার আনলোড হয়ে, দেশি ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...