Don't Miss
Home / হোম স্লাইডার / ৫৪ বছর বয়সেও মাধুরীর একরাশ ঘন কালো চুল, জানুন আসল রহস্য
মাধুরী দীক্ষিত

৫৪ বছর বয়সেও মাধুরীর একরাশ ঘন কালো চুল, জানুন আসল রহস্য

এমএনএ জীবনচর্চা ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তার বয়স ৫৪ বছর হলেও, তিনি তার সৌন্দর্য ধরে রেখেছেন ঠিক তরুণীর মতোই। এখনো তার মেদহীন ছিপছিপে শরীর আর ঝকঝকে ও টানটান ত্বক দেখে সবাই চিন্তায় পড়ে যান। কীভাবে সম্ভব এই তারুণ্য ধরে রাখা? নিশ্চয়ই তার ফিটনেস ও স্কিন কেয়ারের কোনো রহস্য আছে! এমনটিই ভাবেন সবাই।

বিশেষ করে মাধুরীর একরাশ ঘন কালো চুল দেখে অনেকেরই তার বিউটি কেয়ারের গোপন রহস্য জানতে ইচ্ছে হয়। মাধুরী তার চুলের যত্নে ঘরোয়া উপায়ে তৈরি এক সিক্রেট হেয়ার অয়েল ব্যবহার করেন।সম্প্রতি মাধুরী তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি ঘরোয়া উপায়ে প্রস্তুতকৃত হেয়ার অয়েলের রেসিপি সবার সঙ্গে শেয়ার করেছেন। চলুন জেনে নেয়া যাক, তার ঘন কালো চুলের আসল রহস্য-

যা যা লাগবে

নারকেল তেল ১ কাপ, মেথি বীজ ১ চা চামচ, কারিপাতা ১৫-২০টি ও পেঁয়াজ কুচি ১টি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি প্যানে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর চুলার জ্বাল মাঝারি আঁচে রেখে তেল ফুটিয়ে নিন। তেল ফুটে উঠলে একটি বাটিতে ছেঁকে তুলে নিন। তারপর ঠাণ্ডা করে একটি কাঁচের বোতলে ঢেলে রাখুন। এরপর যখন চুলে তেল দেওয়ার প্রয়োজন হবে, তখন বোতল থেকে ঢেলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন।

নিয়মিত এই তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে। একইসঙ্গে চুল পড়া বন্ধ হবে ও চুল পাকা রোধ হবে। নারকেল তেল চুলের জন্য কতটা উপকারী তা সবারই জানা। একইসঙ্গে মেথি, কারি পাতা ও পেঁয়াজ চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।

এসব উপকরণে থাকা পুষ্টি উপাদান চুলের স্বাস্থ্য রক্ষা করে। খুশকি থেকে শুরু করে চুলের যাবতীয় সমস্যা সমাধানে মাধুরীর সিক্রেট এই হেয়ার অয়েল নিয়মিত ব্যবহার করুন। ফলাফল পাবেন হাতেনাতে।

x

Check Also

শনিবার ১০টা পর্যন্ত ৭ ফ্লাইটে ২,৮১২ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন

এমএনএ প্রতিবেদক শনিবার সকাল পর্যন্ত হজযাত্রার প্রথম দিনের অগ্রগতি বেশ জোরেশোরেই শুরু হয়েছে। উদ্বোধনের পর ...