Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪ শতাংশের পূর্বাভাস বিশ্বব্যাংকের
বাংলাদেশের জিডিপি

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪ শতাংশের পূর্বাভাস বিশ্বব্যাংকের

এমএনএ অর্থনীতি ডেস্ক : চলতি (২০২১-২২) অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মহামারি করোনাভাইরাস সংক্রমণ ক্রমে শিথিল হওয়া ও রপ্তানি প্রবৃদ্ধি বিবেচনায় এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।সবিশ্বব্যাংক বলছে, প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে ২০২২-২০২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ পর্যন্ত উন্নীত হতে পারে।সংস্থাটি জানায়, বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের ধারাবাহিক ইতিবাচক ধারায় রয়েছে। দেশটি গত এক দশকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে রয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বিপুল সংখ্যক কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শক্তিশালী অবস্থান এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে বাংলাদেশের। ২০২৬ সাল থেকে সে পথচলা শুরু করবে বাংলাদেশ। ১৯৯১ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালের হিসাবে তা ১৪ দশমিক ৩ শতাংশে নেমেছে। মানব উন্নয়ন সূচকেও অনেক উন্নতি করেছে দেশটি।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশের ৫০তম জন্মদিনে মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষায় প্রবৃদ্ধি ও উন্নয়নের একটি সফল পথচলার রেকর্ড রয়েছে। বিশ্বব্যাংক ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।

x

Check Also

শনিবার ১০টা পর্যন্ত ৭ ফ্লাইটে ২,৮১২ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন

এমএনএ প্রতিবেদক শনিবার সকাল পর্যন্ত হজযাত্রার প্রথম দিনের অগ্রগতি বেশ জোরেশোরেই শুরু হয়েছে। উদ্বোধনের পর ...