Don't Miss
Home / হোম স্লাইডার / হিন্দু ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান
হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

হিন্দু ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই।রোববার (১৭ অক্টোবর) সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার নিন্দা ও হিন্দু ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা বিধানের আহ্বান জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লায় গত বুধবার সকালে পবিত্র কোরআন অবমাননার খবরের পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে বেশ কয়েকটি জেলার হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তথ্য জানায় এফবিসিসিআইকে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই এ হামলার নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি হিন্দু ব্যবসায়ীদের জান-মাল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...