Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট
উসকানিমূলক পোস্ট

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুক, ইউটিভিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।মঙ্গলবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার সাহাসহ দুইজন আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের অন্য আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ রিট দায়ের করেন।

রিটে দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তেরও আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে রিটে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর ও উপাসনালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর যুক্ত করা হয়।রিট আবেদনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), বাংলাদেশ টেলি কমিউনিকেশনের (বিটিআরসি) চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, ফেনীর ডিসি-এসপিসহ ১৯ জনকে বিবাদী করা হয়েছে।বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...