Don't Miss
Home / আন্তর্জাতিক / করোনায় বেসামাল জার্মানিতে বাড়ছে মূল্যস্ফীতি
জার্মানির অর্থনীতি

করোনায় বেসামাল জার্মানিতে বাড়ছে মূল্যস্ফীতি

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : করোনার ধাক্কা সামলে এখনো স্বাভাবিক হয়নি ইউরোপের দেশ জার্মানির অর্থনীতি। এর মধ্যেই বাড়ছে মূল্যস্ফীতি। তারপরও ইতিবাচক মনোভাব নিয়েই কেনাকাটা সারছেন দেশটির নাগরিকরা।তবে, মূল্যস্ফীতি এভাবে বাড়তে থাকলে যে কোনো সময় ভোক্তারা ক্ষোভ জানাতে পারেন বলে সতর্ক করেছে গবেষণা সংস্থা জিএফকে।
ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কবলে পড়েছে ইউরোপের শীর্ষ ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। তবে, তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই বিপণিবিতানে আসা দেশটির নাগরিকদের।
২ হাজার জার্মান নাগরিকের ওপর চালানো জরিপের পর জিএফকে জানায়, মূল্যস্ফীতি নিয়ে চলতি মাসের শুরুর দিকে ইতিবাচক মনোভাব ছিল দশমিক ৪ পয়েন্টে; ২৭ অক্টোবর এসে তা বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৯ পয়েন্টে। সংস্থাটি জানিয়েছে, সরবরাহ সংকটের আশঙ্কায় দাম নিয়ে ভাবনার চেয়ে দরকারি পণ্য পাওয়ার দিকেই বেশি মনোযোগ ভোক্তাদের।

গবেষক রফ বার্কেল বলেন, করোনার ধাক্কায় বিপর্যস্ত জামান নাগরিকদের আয়-উপার্জন এখনো স্বাভাবিক হয়নি। ক্রয়ক্ষমতা না বাড়লেও বড়দিনকে সামনে রেখে তাদের কেনাকাটার প্রবণতা বেড়েছে। অনেকেই জানিয়েছেন, এখন কিনে রাখাই ভালো। না হলে ক্রিসমাসের আগ মুহূর্তে হয়তো দরকার মতো কিছু পাব না। আর পেলেও দাম বেড়ে যেতে পারে।
জার্মান সরকারের পরিসংখ্যান বলছে, গত বছর আগস্টে যেখানে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৪ শতাংশ, এবার সেখানে তা বেড়ে হয়েছে ৪ দশমিক ১ শতাংশ। এই ঊর্ধ্বমুখীতে গত সেপ্টেম্বরে আশঙ্কার চেয়েও দেশটিতে বেশি গতিতে মূল্যস্ফীতি বেড়েছে। এভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তে জার্মান ভোক্তারা ক্ষোভ জানাতে পারে বলে সতর্ক করেছে জিএফকে।
রফ বার্কেল আরও বলেন, দীর্ঘ ১৯ মাসের স্থবিরতা কাটিয়ে অর্থনীতি এখনো স্বাভাবিক গতি পায়নি। সেমিকন্ডাক্টরের সংকটে অনেক শিল্প প্রতিষ্ঠানই সমস্যায় জর্জড়িত। এই অবস্থা বেশি দিন থাকবে না বলেই মনে করেন জার্মানরা। তবে, মূল্যস্ফীতি যদি বাড়তেই থাকে তাহলে যে কোনো মুহূর্তে তারা বিরক্ত হয়ে উঠতে পারে।
জরিপের ফলাফলে জিএফকে জানিয়েছে, বর্তমান খারাপ পরিস্থিতি থেকে দ্রুত ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী জার্মান নাগরিকদের আশঙ্কা, সহসাই পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে বড় বিপর্যয়ে পড়তে হবে সীমিত ক্রয়ক্ষমতার মধ্যে থাকা নাগরিকদের।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...