Don't Miss
Home / হোম স্লাইডার / রাশমিকার নামে খাবার
রাশমিকা মান্দানা

রাশমিকার নামে খাবার

এমএনএ বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ করেছেন দর্শকদের। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ হিসেবে নির্বাচিত হন এ অভিনেত্রী।রাশমিকাকে জাতীয় ক্রাশ হিসেবেই ডাকা হয়ে থাকে। এবার রাশমিকার নামে খাবারের নাম দেওয়া হলো। রাশমিকার নামে একটি খাবারের প্যাকেজের নামকরণ করা হয়েছে।ভারতীয় সেই খাবারটির নাম রাখা হয়েছে ‘রাশমিকা মিল’। এই খাবার নিয়ে একটি প্রোমো ভিডিও তৈরি করা হয়েছে, যা রাশমিকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।ভিডিওতে দেখা যায় স্পাইসি ফ্রাইড চিকেন, স্পাইসি চিকেন বার্গারে পেরি পেরি ফ্রাইস, লেবু ফিজ এবং ম্যাকফ্লরি নিয়ে সাজানো হয়েছে ‘রাশমিকা মিল’।

ভারতের ম্যাকডোনাল্ড স্টোরে পাওয়া যাচ্ছে ‘রাশমিকা মিল’। কিছুদিন আগে ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হন রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রামে তেলেগু তারকাদের জনপ্রিয়তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। ৯.৮৮ নম্বর পেয়ে তালিকার প্রথমে জায়গা করে নেন এই অভিনেত্রী।মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী। এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার।

খুব অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’। এ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার। তা ছাড়া রাশমিকা অভিনীত তেলেগু ভাষার ‘পুষ্পা’ ও হিন্দি ভাষার ‘গুডবাই’ ও ‘মিশন মজনু’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...