Don't Miss
Home / রাজনীতি / রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা
রুহুল কবির রিজভীর

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা

এমএনএ রজনীতি ডেস্ক : রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন আদালত।’২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু রিজভী আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...