এমএনএ রাজনীতি ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া আছে বলেই এখনও সীমান্তে শত্রুরা ভয় পায়।খালেদা জিয়া বেঁচে না থাকলে আওয়ামী লীগও থাকবে না।বেগম খালেদা জিয়ার মুক্তি ও ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফকরুল বলেন, বেগম জিয়া উড়ে এসে জুড়ে বাসেন নাই। তিনি বাংলাদেশের ত্যাগ শিকার করা নেত্রী। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসা করতে দিন, অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে তাঁর চিকিৎসা নিশ্চিত করা হবে, সেই আন্দোলন হবে আপনাদের পতনের আন্দোলন।
এছাড়াও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাকির হোসেন জাকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

