Don't Miss
Home / হোম স্লাইডার / আগাম জামিন চেয়ে হাইকোর্টে মিথিলার আবেদন
মিথিলা

আগাম জামিন চেয়ে হাইকোর্টে মিথিলার আবেদন

এমএনএ বিনোদন ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আদালত সোমবার আবেদনটির শুনানির দিন নির্ধারণ করেছেন।

রবিবার (১২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন দায়ের করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।

এর আগে ৯ ডিসেম্বর রাতে দেশে বহুল আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

মামলার এজাহারে বলা হয়েছে, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন। প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎকৃত টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা। যা উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ১১ ডিসেম্বর দৈনিক প্রথম আলো অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভ্যালি বিষয়ক অনেকগুলো অভিযোগ চোখে পড়ায় তিনি অনেক আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করেন।

তিনি বলেন, “আমি অনেক আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মামলার বিষয়টি জানিতে পারি।”

আক্ষেপ প্রকাশ করে মিথিলা বলেন, “এ ঘটনায় খুবই কষ্ট পেয়েছি। কোনো প্রতিষ্ঠানের যদি আর্থিক ঝামেলা বা অন্য কোনো ভুল থাকে তার জন্য তো শিল্পী বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে দায়ী করা যায় না।”

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...