Don't Miss
Home / রাজনীতি / জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে : ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে : ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্ক : জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে ষড়যন্ত্রের রাজনীতি ভুলে নির্বাচনমুখী হওয়ার আহবান জানান তিনি।আজ সোমবার (৩ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ কী চায়, কী চায় না তার মানদণ্ড হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয়। এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে।’তিনি আরো বলেন, ‘বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তি নিয়েই তাদের রাজনীতি। সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।’বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ডাবল স্ট্যান্ডার্ড নীতিই তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা।’

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...