Don't Miss
Home / আন্তর্জাতিক / বিজেপিতে ভাঙনের ঢল
হিড়িক লেগেছে রাজ্যগুলোতে

বিজেপিতে ভাঙনের ঢল

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে সরব ভারতের রাজনীতি। দলবদলের হিড়িক লেগেছে রাজ্যগুলোতে। মঙ্গলবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় ধাক্কা খেলো বিজেপি।বেশকয়েকজন বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিয়েছে অখিলেস যাদবের সমাজবাদী পার্টিতে। এদিন, রাজ্যেটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, মনিপুর ও উত্তরাখণ্ডের রাজনৈতিক দৃশ্য ছিলো একইরকম। সবগুলো রাজনৈতিক দলে ছিলো দল বদলের হিড়িক। কোথাও কংগ্রেস ছেড়ে বিজেপি কোথাও বা উল্টো চিত্র। আবার অনেক জায়গায় স্থানীয় দলগুলোতেও যোগ দিয়েছে বড় রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতারা।

সবচেয়ে বড় ঘটনা ঘটেছে এবারের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে। মঙ্গলবার রাজ্যটিতে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন এক মন্ত্রীসহ পাঁচ বিধায়ক। নির্বাচনের আগে আরও ভাঙনের ঢল নামবে বিজেপিতে। এমনটাই মন্তব্য করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

এদিকে, ৪০৩ আসনের রাজ্যটিতে ৮০ শতাংশ বনাম ২০ শতাংশের লড়াই বলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে হিসেব তুলে ধরেছেন তার সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করে বলেন, হাজারো সমস্যায় জর্জরিত রাজ্যটিতে সমস্যা থেকে অন্য দিকে নজর সরাতেই এমন কথা বলছেন যোগী।

পাঞ্জাব ও গোয়ার নির্বাচনেও উত্তাপ ছড়াচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই পাঞ্জাবে নিজেদের মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম প্রকাশের ঘোষণা দিয়েছে দিল্লির শাসকদল আম আদমি পার্টি। আর গোয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কথা উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পাঁচটি রাজ্যে শুরু হবে বিধানসভার ভোটগ্রহণ। চলবে মার্চের ৭ তারিখ পর্যন্ত। আর ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ই মার্চ। তবে, মহামারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণায় এরইমধ্যে সমালোচনার মুখে পড়েছে ভারতের নির্বাচন কমিশন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...