Don't Miss
Home / হোম স্লাইডার / মাথাপিছু আয় ৩৭ ডলার বেড়ে এখন ২৫৯১
এর আগে মাথাপিছু আয়

মাথাপিছু আয় ৩৭ ডলার বেড়ে এখন ২৫৯১

এমএনএ অর্থনীতি ডেস্ক : মাথাপিছু আয় ৩৭ ডলার বেড়ে এখন ২৫৯১ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এর আগে মাথাপিছু আয় ছিল ২৫৫৪ ডলার।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১৬ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমাদের পণ্য রফতানি বেড়েছে, রেমিটেন্স বেড়েছে ২৫ বিলিয়ন ডলার- এসব কারণেই মূলত অর্থনীতির আকার বেড়েছে। ফলে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ওমিক্রনের সময়ও পিছিয়ে নেই দেশ। আমাদের রফতানি আয় বেড়েছে। ব্যক্তি বিনিয়োগ বেড়েছে ১৪ শতাংশ। রেভিনিউ ১৪ শতাংশ বেড়েছে। কাজেই এসব কারণেই মোট জিডিপির পরিমাণ বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি বাড়ার কারণে আমাদের মাথাপিছু আয়ও বেড়েছে।
x

Check Also

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের উড়োজাহাজ চুক্তি করছে বিমান

বিশেষ প্রতিনিধি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল ...