Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশ ছাড়ছেন রশিদ খান
সিরিজের একটি ম্যাচ এখনো বাকি বাকি আছে

বাংলাদেশ ছাড়ছেন রশিদ খান

এমএনএ খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজের একটি ম্যাচ এখনো বাকি, বাকি আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরই মধ্যে শোনা যাচ্ছে, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান।পাকিস্তান সুপার লিগে তার দল লাহোর কালান্দর্স টুর্নামেন্টের ফাইনালে ওঠায় রশিদ খান খেলবেন সেখানেই! খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের।

জিও নিউজ বলছে, রশিদ খানকে মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালে পাচ্ছে শাহিন শাহ আফ্রিদির লাহোর। রোববার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।এর আগে পাকিস্তান সুপার লিগ ছেড়ে আসার সময় রশিদ খানকে গার্ড অব অনার দেয় লাহোর কালান্দর্সের সতীর্থরা। দলের ম্যাচ বাকি সত্ত্বেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগেভাগেই পাকিস্তান ছেড়েছিলেন তিনি।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষের ম্যাচ শেষে রশিদকে গার্ড অব অনার দেওয়া হয়। পিএসএলের এবারের আসরে ৯ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ খান।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...