Don't Miss
Home / আন্তর্জাতিক / রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু
প্রতিনিধিদলের মধ্যে বেলারুশে

রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংকটের অবসান ঘটানোর লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে বেলারুশে আলোচনা শুরু হয়েছে।আজ সোমবার রামিয়ার সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।এক ভিডিওতে আজ ২টি ইউক্রেনীয় হেলিকপ্টারকে সীমান্তের কাছাকাছি বেলারুশের গোমেল অঞ্চলে যেতে দেখা গেছেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, কিয়েভের প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ, ক্ষমতাসীন সার্ভেন্ট অফ দ্য পিপল গ্রুপের প্রধান ডেভিড আরাখামিয়া এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই তোচিটস্কিসহ অন্যান্যরা আছেন।

জেলেনস্কির কার্যালয়ের বিবৃতি অনুসারে, মস্কোর সঙ্গে সংকট বিষয়ে আলোচনায় ইউক্রেনের মূল লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং দেশটি থেকে রাশিয়ান সেনা প্রত্যাহার।ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার আগে মস্কো নিজেদের অবস্থান ঘোষণা করেনি। কারণ আলোচনা নীরবে চলা উচিত।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...