Don't Miss
Home / আন্তর্জাতিক / বিশ্ববাজারে তেলের দাম ৮ বছরে সর্বোচ্চ, ব্যারেল ১১৩ ডলার
সালের জুনের পর প্রায় ৮ বছরে প্রথমবারের

বিশ্ববাজারে তেলের দাম ৮ বছরে সর্বোচ্চ, ব্যারেল ১১৩ ডলার

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। ২০১৪ সালের জুনের পর প্রায় ৮ বছরে প্রথমবারের মতো ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল ১১৩ ডলারে পৌঁছেছে।আজ বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নতুন এ রেকর্ডের কারণে তেল সরবরাহ নিয়ে বিশ্বের উদ্বেগ আরও বেড়েছে।

সম্প্রতি ব্রেন্ট তেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১০ ডলার ব্যারেল হয়। এরপর দিনে প্রায় ৮ শতাংশ বেড়ে ১১৩ দশমিক ০২ এ পৌঁছে তেলের দাম, যা ২০১৪ সালের পর একদিনে সর্বোচ্চ।এ ছাড়া, আজ সকালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) আরও ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৭ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে।

x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...