Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / সয়াবিন তেল আমদানিতে ৩ মাসের জন্য ভ্যাট প্রত্যাহারের দাবি
জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক

সয়াবিন তেল আমদানিতে ৩ মাসের জন্য ভ্যাট প্রত্যাহারের দাবি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : আগামী তিন মাসের জন্য ভোজ্যতেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।সোমবার (৭ মার্চ) মতিঝিলে এফবিসিসিআই ভবনে ‘ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।এফবিসিসিআই সভাপতি বলেন, কেউ ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেবেন না, স্টক করবেন না। কেউ অসাধু উপায় নিলে আমরা তাদের পক্ষে নেই। আজ প্যাকেটজাত তেলের চেয়ে বাজারে খোলা তেলের দাম বেশি, এটা মানা যায় না।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এ অজুহাতে সবাই স্টক করছেন খোলা তেল। অনেকে বোতলের তেল খোলা হিসেবে বিক্রি করছেন। কিন্তু বিশ্ববাজারের আজ যে দাম বাড়ছে সে তেল তো দু’তিন মাস পরে দেশে আসবে তাহলে কেন আজ দাম বাড়বে। আজকের দাম যেটা হবে সেই দামেই আপনারা বিক্রি করবেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিল মালিকদের বাজারে তেল সরবরাহ ঠিক রাখতে হবে। আমরা জানি, দেশে যে পরিমাণ তেল আছে তা দিয়ে রমজান কাভার করা যাবে। বিশ্ববাজারে তেলের দাম যেহেতু বেড়েছে আগামীতে সরবরাহ রাখতে অন্তত তিন মাস তেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই। প্রতিবেশী দেশ ভারতে যেটা তিনবার ভ্যাট-ট্যাক্স সমন্বয় করা হয়েছে।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...