Don't Miss
Home / সাহিত্যপাড়া / পরীমনির গোপন বিষয় ফাঁস করলেন স্বামী রাজ
গাওয়া হচ্ছে নারীর গুণগানতুলে ধরা হচ

পরীমনির গোপন বিষয় ফাঁস করলেন স্বামী রাজ

এমএনএ বিনোদন ডেস্ক : আজ ৮ মার্চ; বিশ্ব নারী দিবস। এই দিনে সবখানে চলছে নারী জাগরণের কথা। গাওয়া হচ্ছে নারীর গুণগান, তুলে ধরা হচ্ছে নারীদের কীর্তি। সেই গুণগানের মিছিলে যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির স্বামী শরীফুল ইসলাম রাজও। তিনি পরীমনির হাসির গোপন প্রভাবের বিষয়টি ফেসবুকে জানিয়েছেন।

স্ত্রী পরীমণিকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন রাজ। কঠিন সময়ে পরীমণি অনেক সহনশীল ও সাহসের সঙ্গে লড়াই করে জানিয়ে তিনি লেখেন, ‘কঠিন সময়ে তুমি সহনশীলতা ও সাহসের সঙ্গে লড়ে যেতে পারো। একটা হাসিতেই নিরস্ত্র করতে পারো সব সমস্যা। হৃদয়ের মাঝখানে লুকিয়ে রাখো তোমার সব দুশ্চিন্তা।’পরীকে শক্তিশালী নারী বলেও অবহিত করেন নায়ক রাজ। তার ভাষ্য, ‘সবশেষে, তুমি শক্তিশালী এক নারী। তোমাকে ছাড়া জীবন কখনোই এত সুন্দর ও শান্তির হতো না।’রাজ আরো লেখেন, ‘তাকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা যে আমার জীবনকে অনেক বেশি সুন্দর করেছে, আমার স্ত্রী।’

উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাতদিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। বিয়ে করে ঘর বাঁধার পর পরীমণি এখন অন্তঃসত্ত্বা। এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমে সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন রাজ-পরী। ২২ জানুয়ারি তারা ঘরোয়া আয়োজনে ফের বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।এদিকে আগামী ১১ মার্চ মুক্তি পাচ্ছে রাজ-পরীকে এক করা সিনেমা ‘গুণিন’। যেটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...