Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ধানমন্ডি আইডিয়াল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
ধানমন্ডি আইডিয়াল

ধানমন্ডি আইডিয়াল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও মিছিল চলছে। অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ ৩ শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে গতকাল শুক্রবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএইচডি, অঢেল আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকরা। এসময় সংবাদ সম্মেলনে তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জানতে চাইলে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক জাহাঙ্গীর হাসান বলেন, অধ্যক্ষসহ মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে আমরা সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কলেজে বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...