Don't Miss
Home / হোম স্লাইডার / পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব প্রকার পরিবহন কেনা বন্ধ
ইউজিসি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব প্রকার পরিবহন কেনা বন্ধ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব প্রকার পরিবহন কেনা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়াও কোনো প্রকল্প কমিটির সভার সম্মানী বাবদ কোনো অর্থ ব্যয় না করারও নির্দেশ দিয়েছে।

সরকারের ব্যয় সংকোচন নীতি অনুসরণে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে ব্যয় সংকোচন নীতি অনুসারে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ২০২২-২৩ অর্থবছরে বাজেট ব্যয় ও বার্ষিক ক্রয় পরিকল্পনা’র (এপিপি) নির্দেশনা দেয় ইউজিসি।

সভায় জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব প্রকার পরিবহন কেনা বন্ধ থাকবে। শুধু জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন ব্যয়, অন্যান্য মনোহারী, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাবপত্র খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণ খাতে বরাদ্দ দেওয়া অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। পেট্রোল, ওয়েল এবং লুব্রিকেন্ট ও গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে। বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।

সভায় ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের সভাপতিত্ব করেন। কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, বাজেট শাখার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার, হিসাব বিভাগীয় প্রধান ও প্রকৌশল দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্টরা অংশ নেন সভায়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...