Don't Miss
Home / আন্তর্জাতিক / করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবার ঘোষণা দিলেন কিম জং উন
কিম

করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবার ঘোষণা দিলেন কিম জং উন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ২৯ জুলাইয়ের পর থেকে দেশটিতে নতুন কোনো করোনা রোগী শনাক্ত না হওয়ায় করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, দেশটির স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে আলোচনার পর মহামারি বিরুদ্ধে জয় ঘোষণা করেন কিম।

কিমের বোন কিম ইয়ো জংও পিয়ংইয়ং বৈঠকে এক বক্তৃতায় বলেন, উত্তর কোরিয়ায় করোনার প্রাদুর্ভাবের জন্য দক্ষিণ কোরিয়া দায়ী। আমাদের অবশ্যই এটি কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রতিরোধ পরিকল্পনা বিবেচনা করেছি, কিন্তু আমাদের পাল্টা ব্যবস্থা অবশ্যই একটি মারাত্মক প্রতিশোধমূলক হতে হবে।

গত ৮ মে উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...