Don't Miss
Home / হোম স্লাইডার / কথিত প্রেমিকের কাছে ক্ষমা চাইলেন উর্বশী রাউটেলা
উর্বশী রাউটেলা

কথিত প্রেমিকের কাছে ক্ষমা চাইলেন উর্বশী রাউটেলা

এমএনএ বিনোদন ডেস্কঃ পুরনো প্রেমিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী উর্বশী রাউটেলা। ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘জানি না কী বলব…তবু বলতে চাই যে, ঋষভ আমি দুঃখিত, খুবই।’

বলিউড ও ক্রিকেট মহলে কানাঘুষো শোনা গিয়েছিল, একে অপরের প্রেমে মজেছেন ঋষভ পান্ত এবং উর্বশী রাউটেলা। এমনকি, তাদের এক সঙ্গে বার কয়েক দেখাও গিয়েছে। শোনা যায়, ২০১৮ সালে তারা প্রেমের বাঁধনে জড়িয়ে ছিলেন। কিন্তু তারা যে প্রেম করছেন, সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি এদের কেউই। ভালোবাসা ছিল কি না, তা নিয়ে মতান্তর রয়েছে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে বাগ্‌যুদ্ধে নামেন ঋষভ এবং উর্বশী।

সংবাদমাধ্যমের দাবি, ঋষভের সঙ্গে সম্পর্ক পাকা করতে চেয়েছিলেন উর্বশী। কিন্তু এই সম্পর্ককে মান্যতা দিতে চাননি ঋষভ। এমনকি গুঞ্জন ছড়ায় উর্বশীর হোয়াটসঅ্যাপ নম্বরও ব্লক করে দেন তিনি। এই সময় থেকেই নাকি দু’জনের মন কষাকষি। পরে হোয়াটসঅ্যাপে ঋষভকেও ব্লক করেন উর্বশী।

বলি অভিনেত্রী জানান, ‘আরপি (ঘটনাচক্রে ঋষভের নাম এবং পদবির আদ্যক্ষর জুড়লেও আরপি হয়)’ নামক এক ব্যক্তি এক বার তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী কারও নাম না করলেও পুরনো জল্পনার কারণে ঋষভকেই সেই ব্যক্তি ভেবে গুঞ্জন শুরু হয়। উর্বশীর এই মন্তব্যের পর চুপ করে ছিলেন না ঋষভ।

ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কতই না মিথ্যা কথা বলেন। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুন। আমাকে ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’

পরে সেই স্টোরি মুছেও দেন ঋষভ। পরের ঘটনা এশিয়া কাপ চলার সময় ঘটে। আবারও পন্থ-উর্বশী বিতর্ক তাজা হয়ে ওঠে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ২৮ অগস্টের ম্যাচ দেখতে দুবাই পৌঁছে যান উর্বশী। তবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি ঋষভের। তার বদলে খেলেন দীনেশ কার্তিক। আর ঋষভকে এই নিয়ে খোঁচা দিতেই উর্বশী মাঠে পৌঁছেছিলেন বলেও অনেকে মনে করছেন।

ঋষভ তার ইনস্টাগ্রামে একাধিকবার পাল্টা জবাব দিয়েছেন। তারপর নতুন করে আলোচনায় উঠে এসেছিল নাসিম আর উর্বশীর নাম। তার মাঝেই হঠাৎ ঋষভের নাম করে ক্ষমা চাওয়ার পর বল আবার ঋষভের কোর্টে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...