এমএনএ খেলাধুলা ডেস্কঃ অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ দল। মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবি’র নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন।
গত বেশ কয়েকদিন ধরে বিশ্বকাপ দলের আলোচনায় হট টপিক ছিলেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

