Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ফেসবুকে রিলস যেভাবে তৈরি করা যাবে
রিলস

ফেসবুকে রিলস যেভাবে তৈরি করা যাবে

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ ইনস্টাগ্রামে রিলস ভিডিও একটি জনপ্রিয় ফিচার। টিকটকের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতেই শর্ট ভিডিও তৈরি ফিচার নিয়ে আসে সাইটটি। এবার মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালু হয়েছে এই ফিচার।

এখন খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও রিলস ভিডিও তৈরি করে শেয়রা করতে পারবেন বন্ধুদের সঙ্গে। সেই সঙ্গে থাকছে উপার্জনের ব্যবস্থা। অনেকেই বিভিন্ন ধরনের রিলস ভিডিও শেয়ার করছে ফেসবুকে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফেসবুকে রিলস ভিডিও তৈরি করবেন।

>> প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন।
>> এবার ফেসবুকের নিউজ ফিডের উপরে থাকা রিলস অপশন সিলেক্ট করুন।
>> এবার ক্রিয়েট রিলসে ক্লিক করুন।
>> অ্যাপে থাকা ক্যামেরার সাহায্যেই ভিডিও বানাতেন পারবেন আবার গ্যালারি থেকেও ভিডিও নিতে পারবেন।
>> এবার রিলস আপলোড করুন। পারবেন ফেসবুকে।

টাইমার সেট করেও রিলস বানানো যাবে। এছাড়াও নিজের পছন্দমতো ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।ভিডিও রেকর্ডিংয়ের সময় অরিজিনাল অডিও যুক্ত করার অপশন যেমন থাকবে, তেমনই ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে গান পছন্দ করেও নিজের রিলসে যুক্ত করা যাবে।

এমনকি রিলস ভিডিওতে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এফেক্ট দিতে পারবেন। ফেসবুকের নিজস্ব এআর লাইব্রেরি রয়েছে। সেখান থেকে এআর এফেক্টস বেছে নেওয়া যাবে। পছন্দমতো ভিডিওর স্পিডও নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা। স্লোমোশন বা ফাস্ট ফরওয়ার্ড, দু’ধরনের অপশনই থাকবে। ভিডিয়োর পাশাপাশি অডিও স্পিডও বদলানো যাবে ফেসবুক রিলসে।

একবার রিল তৈরি হয়ে গেলে তা ফেসবুকের নিউজ ফিডে শেয়ার করা যাবে। নিজের পছন্দে অডিয়েন্স বা দর্শক বেছে নিতে পারবেন, আবার পাবলিক করেও রাখতে পারবেন।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...